সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেতানিয়াহুকে ধরতে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিনিধি: / ৯৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: গাজায় চালানো গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। খবর দ্য গার্ডিয়ানের। এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, মোট ৩৭ জন সন্দেহভাজন কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং এটি একটি পদ্ধতিগত অপরাধ হিসেবে সংঘটিত হচ্ছে। প্রসিকিউটর অফিসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’-এ মার্চ মাসে ইসরায়েলি হামলার ঘটনাও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, তুরস্ক গত বছর দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি কথিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কথিত এই কারণে বলা যে, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল বিভিন্ন তালবাহানায় হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর