বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিমাবাদ ডিগ্রী কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও গুনী অভিভাবকদের সংবর্ধনা  প্রদান করা হয়েছে। শনিবার(৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মশিউর রহমান বলেন, ‘সবার ন্যায় আমিও মানুষের কল্যানে দেশের স্বার্থে কাজ করছি। আমার কোন রাজনৈতিক অভিলাশ নেই। তবে, দেশে দ্রুত শান্তি-শৃংখলা ফেরাতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আমিও চাই’।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা-কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. রফিকুল ইসলাম রফিক।

এ ছাড়াও রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার বক্তৃতা করেন।


এই বিভাগের আরো খবর