Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১০৫ Time View

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি অভিযোগ করেন যে, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান বলেন, ‘রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ। কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেয়া হয়েছিল। যে রায় আপিল বিভাগ দেবেন, সেই রায় আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

Update Time : ০১:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫