সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : নেপালে একটি পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে তিনজন ইতালীয়সহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার এক অভিযান সংগঠন এ তথ্য জানিয়েছে। গত সোমবার সকালে ৫ হাজার ৬৩০ মিটার উঁচু ইয়ালুং রি শৃঙ্গের বেস ক্যাম্পে ১২ জনের একটি দল তুষারধসের কবলে পড়ে। অভিযান সংগঠক ড্রিমার্স ডেস্টিনেশনের ফুরবা তেনজিং শেরপা এএফপিকে জানিয়েছেন, দুই নেপালিসহ একজন জার্মান এবং একজন ফরাসি পর্বতারোহীও মারা গেছেন। উদ্ধার অভিযানের জন্য সোমবার তুষারধস স্থানে পৌঁছানো শেরপা বলেন, “আমি সাতজনের মৃতদেহই দেখেছি।” শেরপার কোম্পানি সাতজনের মধ্যে তিনজনের জন্য অভিযান পরিচালনা করেছিল। দোলখা জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই ফরাসি এবং দুই নেপালিসহ পাঁচজন বেঁচে থাকা পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “গতকাল মঙ্গলবার ভোরে হেলিকপ্টারে করে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে।” মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি অবস্থিত নেপালে। এখানে প্রতি বছর শত শত পর্বতারোহী এবং ট্রেকাররা ভ্রমণ করেন।


এই বিভাগের আরো খবর