সভায় প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত ২ যুগ ধরে মোরেলগঞ্জ-শরণখোলায় দলীয় নেতাকর্মীদের সুখ-দু:খে তাদের পাশে থেকে দলীয় কর্মকান্ডে মাঠে ছিলাম। কর্মীদের ছেড়ে যাইনি। যে কারনে তৃনমূল কর্মীরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য বদ্ধভাবে মাঠে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন। দলের মধ্যে নতুন সদস্য সংগ্রহে মাদকের সাথে যারা সম্পৃক্ত, চাঁদাবাজ, দখলদার যারা সাধারণ মানুষকে অশান্ত করে সেসব লোক যাতে সদস্য না হতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।