Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা-তারেকসহ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৯৩ Time View

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)।

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১টি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন।”

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

খালেদা-তারেকসহ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Update Time : ১২:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫