সর্বশেষ :
পাইকগাছায় চিংড়ী ঘেরের বিরোধ কে কেন্দ্র করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন  পাইকগাছার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় সৌদি খেজুর বিতরণ  পাইকগাছায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার  বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুয়ালালামপুরে ৬০-তলা ভবনে আগুন

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার ৩ ভবনে গত শুক্রবার সকালে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভবনের শীর্ষ তলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, ভবনের ওপরের তলার একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খুব কম সময়ের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন। ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন কমান্ডার মোহদ হাফিজান হাসান জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, যেমন- ফায়ার হোস ও ওয়েট রাইজার সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুন সকাল ৭টা ৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৪৫ মিনিটের মধ্যে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভবনের ৫৭তম তলার রেস্টুরেন্টটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। ৬০ তলা বিশিষ্ট পেট্রোনাস টাওয়ার ৩, মেনারা ক্যারিগালি নামেও পরিচিত। সেখানে অফিস, খুচরা বিক্রয় কেন্দ্র এবং খাদ্য ও পানীয়ের দোকান রয়েছে।


এই বিভাগের আরো খবর