Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১০২ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর
যুবদলের উদ্যোগে বুধবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের নেতৃত্বে  শহরের
দাশপাড়ার মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে। এতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে
স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল
গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো
ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনিত প্রর্থীকে বিজয়ি
করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

Update Time : ০১:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫