Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের আগুন তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম

  • Reporter Name
  • Update Time : ০৮:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১০৪ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে যুক্ত হচ্ছে চার দেশের বিশেষজ্ঞ দল। আগুন লাগার পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আন্তর্জাতিক মানে তদন্ত করতে চাই বলেই আমরা চারটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এসে প্রযুক্তিগত ও কাঠামোগত দিক থেকে পরীক্ষা করবেন, কোথায় ত্রুটি ছিল, কেউ দায়ী কিনা তা নির্ধারণ করবেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছে। “ফায়ার সার্ভিস ফেল করেনি,” মন্তব্য করে তিনি বলেন, “এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ সেখানে খাদ্যপণ্য ছিল, কেমিক্যাল নয়।”

তিনি আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ইলেকট্রনিক গেট স্থাপনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতেও সরকার ব্যবস্থা নেবে।

বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার কাজে ব্যবহৃত হয়, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে। যেমন আমরা বাসায় যে পোশাক পরি, সেটি প্রয়োজনে আত্মীয়ের বাড়িতেও পরা যায়।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শাহজালাল বিমানবন্দরের আগুন তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম

Update Time : ০৮:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫