Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১২৩ Time View

অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচারে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে এসব কনটেন্ট প্রচারিত হলে সংশ্লিষ্ট ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম বিনা নোটিশে ব্লক করে দেওয়া হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে সরকার ইতোমধ্যে একাধিক প্রজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে কোনো সংবাদপত্র (অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে যদি জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট সাইট সরাসরি ব্লক করা হবে।

সরকারের এই সতর্কতা জারির পরই কয়েকটি অনলাইন মাধ্যম তাদের বিজ্ঞাপন নীতিমালা পরিবর্তন করেছে। ক্রিকইনফো, জনকণ্ঠ ও ঢাকা পোস্টসহ বেশ কিছু পত্রিকার অ্যাডসেন্স পরিবর্তনের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।” এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক

Update Time : ০৯:৫২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫