Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে মিলল ৩লাশ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৪২ Time View

রাজধানীর শাহবাগ থানা এলাকায় তিনটি স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মধ্যে একজন নারী রয়েছেন। মরদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে অচেতন অবস্থায় আরও একজন পুরুষকে উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, “তৃতীয় ঘটনাটি ঘটে রাত পৌনে ১২টার দিকে। শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। তাকেও হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

পুলিশ জানিয়েছে, তিন মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রত্যেকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই তিনটি ঘটনায়ই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

শাহবাগে মিলল ৩লাশ

Update Time : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫