Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের টহল অব্যাহত

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৩১ Time View
এম. পলাশ শরীফ, বাগেরহাট: মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের টহল।  মাইলিশ সংরক্ষণে সাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে টহল ও অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও নিষেধাজ্ঞাকালীন সময়ে সমুদ্রে মাছ ধরায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
মোংলাভিত্তিক কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও উপকূলে দিন-রাত ২৪ ঘণ্টা টহল চলছে। পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও সভা-সমাবেশের আয়োজন করা হয়েছে।
কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  নেওয়া হচ্ছে। এছাড়াও পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ না করতে পারে, সে জন্য টহলরত জাহাজগুলো সতর্ক অবস্থানে রয়েছে। কোস্ট গার্ড জানায় জানায়, উপকূল ও সমুদ্রে যেকোনো জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টা কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১ খোলা রয়েছে। মা ইলিশ রক্ষায় টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের টহল অব্যাহত

Update Time : ০১:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫