Dhaka ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার: শিশু বিষয়ক উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১১১ Time View

বুধবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে আলোচনা সভায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বললেন, “দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে। যেকোন মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে যাতে শিশুকন্যাদের কাছে পৌঁছানো যায় সেই প্রয়াস চলছে বলেও জানান শারমীন এস মুরশিদ।

এসময় যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে শিশুকন্যারা সরাসরি যুক্ত হতে পারে সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়।

এবারের কন্যা দিবসের প্রতিপাদ্য ‘যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে’।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

দ্রুত বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার: শিশু বিষয়ক উপদেষ্টা

Update Time : ১২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫