সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মানহানির অভিযোগে মামলা কনটেন্ট ক্রিয়েটর কাফির

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন কনটেন্ট ক্রিয়েটর কাফি নিজে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন, ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন ও বাগেরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ। মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল জানান, শাওন আকন তার ফেসবুক পেইজ ভাইডি থেকে গত ১২ আগস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করে। একই দিন নাহিদ তার ফেসবুক পেজ উজান টিভিতে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান সম্মান ক্ষুণ্ন করে। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফেসবুকে অপপ্রচার করে বাদীর মান সম্মান ক্ষুন্ন করে ও টাকা দাবির অভিযোগের নালিশি মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়াড় জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ দিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর এবিএম হাবিবুর রহমান কাফি বলেন, ফেসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর