সর্বশেষ :
পাইকগাছায় চিংড়ী ঘেরের বিরোধ কে কেন্দ্র করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন  পাইকগাছার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় সৌদি খেজুর বিতরণ  পাইকগাছায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার  বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানে সুনামির ঝুঁকি আরও একদিন স্থায়ী হতে পারে

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিদেশ : উচ্চমাত্রার সুনামির ঝুঁকি আগামী আরও একদিন থাকতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তা মাসাশি কিয়োমোতো। জাপানি গণমাধ্যম এনএইচকে-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “সামুদ্রিক ঢেউ এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই উপকূলীয় অঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকার মানুষদের উঁচু এবং নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।” খবর আল জাজিরার। মাসাশি কিয়োমোতো সতর্ক করে বলেন, সুনামির প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে, শুধুমাত্র প্রথম ঢেউয়ের পরেই ঝুঁকি শেষ হয়ে যায় না। তিনি বলেন, যদি উচ্চ জোয়ারের সময় আবার সুনামি ঘটে, তাহলে পানির উচ্চতা আরও বেশি হতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

 


এই বিভাগের আরো খবর