সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আতশবাজি কারখানায় থাইল্যান্ডে বিস্ফোরণে ৯ জন নিহত

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিদেশ : থাইল্যান্ডে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।  বুধবার এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্যাংককের উত্তরে সুফান বুরি প্রদেশের মুয়াং জেলায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে কারখানায় আগুন লাগে। একটি উদ্ধারকারী দলের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি পুড়ে যাওয়া ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থাই পুলিশ জানিয়েছে, ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দু’জনকে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ প্রধান ওয়াঞ্চাই খাওরাম এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ সনাক্ত করার চেষ্টা করছি।’ থাইল্যান্ডে কারখানায় আগুন লাগার ঘটনা খুবই সাধারণ। কেননা সেখানে নিরাপত্তা বিধির প্রয়োগ দুর্বল। গত বছর একই প্রদেশে আরেকটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছিল। ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। কিন্তু ওই সময় রোগীর সার্জারিতে ব্যস্ত চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে কাজ চালিয়ে গেছেন। তারা নিজেদের সুরক্ষা নিয়ে না ভেবে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়। রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান। আরটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। গতকাল বুধবার সকালে এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও দুটি আফটারশক হয়, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রা এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার। ভূমিকম্পের মূল আঘাতটি এসেছিল যখন চিকিৎসকরা অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন। তখন তারা থেমে যাননি, বরং সবার আগে রোগীকে নিরাপদ রাখার চেষ্টা করেন। তারা ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যান এবং অপারেশন শেষ করেন। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি জানিয়েছে, সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদের বাইরে। চিকিৎসকদের এই পেশাদারিত্ব ও সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। সূত্র: আরটি


এই বিভাগের আরো খবর