সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুয়েটে ১৬০ দিন পর ক্লাস শুরু

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

১৬০ দিন পর মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হয়েছে। চারটি অনুষদের আওতায় ২০টি ফ্যাকাল্টিতে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৭ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ৫ এর ৩ ভাগ শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন। আগামী ৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিটি ক্লাসেই পর্যাপ্ত শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, সকাল ৯টায় ক্লাস শুরু হয়েছে। পরীক্ষা ৭ আগস্ট থেকে শুরু করার রুটিন দেওয়া হয়েছে। পরীক্ষার্থী বাদে সবাই নিজ নিজ ক্লাসে উপস্থিত হয়েছে। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে ক্লাসে যায় শিক্ষকরা। উল্লেখ, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। নতুন ভিসি যোগদানের পর দুই দিন ধরে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। ২৮ জুলাই সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করেন।


এই বিভাগের আরো খবর