সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খামেনিকে হত্যার হুমকি!

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন করে হামলার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেইসঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন তিনি। গতকাল রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদন অনুযায়ী, এদিন দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং খামেনির উপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেন ইসরায়েল কাটজ। কাটজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে, ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ভয়াবহ এক সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। টানা ১২ দিন স্থায়ী হয় এ সংঘাত। সংক্ষিপ্ত এ যুদ্ধের দশম দিনে ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগ দেয় তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী।


এই বিভাগের আরো খবর