সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যাংককে ৫ নিরীহকে গুলি করে মারার পর হামলাকারীর আত্মহত্যা

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটে গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককে একটি ফুড মার্কেটে ৫ জন নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে শেষমেশ নিজেও আত্মহত্যা করেন ওই হামলাকারী। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তোর কোর মার্কেটে গতকাল এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন এবং বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা। উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে যাচ্ছেন এবং নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পৃথক আরেক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানীতে এই হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানিয়েছে পুলিশ ।


এই বিভাগের আরো খবর