সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আদালত ভবনে সন্ত্রাসী হামলা, ইরানে নিহত ৮

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিদেশ : দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জায়েদানের একটি আদালত ভবনে ‘সন্ত্রাসী হামলা’ চলাকালে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে তিনজন হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এএফপির। বিচার বিভাগের মিজান এএফপিকে জানিয়েছে, শনিবার জায়েদানের বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালায়। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সরকারি সংবাদ সংস্থা ইরনা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর আঞ্চলিক সদর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, হামলার সময় তিনজন হামলাকারী নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির জানান, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে ঢোকার চেষ্টা করেছিল। দালিরি আরও বলেন, হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে এক বছরের শিশু ও শিশুটির মাও ছিলেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশ। এই প্রদেশটির একদিকে পাকিস্তান ও অন্যদিকে আফগানিস্তান। এই এলাকাটি প্রায়ই সংঘাতপূর্ণ থাকে, কারণ এখানে ইরানি নিরাপত্তা বাহিনী, যেমন আইআরজিসিসহ বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, উগ্র সুন্নি দল, ও মাদক পাচারকারীদের মধ্যে বারবার সংঘর্ষ হয়। এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক ঘটনাগুলির মধ্যে একটিতে, গত অক্টোবরে দশজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। সে ঘটনাকেও কর্তৃপক্ষ সন্ত্রাসী আক্রমণ হিসেবে বর্ণনা করেছিল।


এই বিভাগের আরো খবর