সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিদেশ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ কথা বলে  শনিবার সবাইকে সতর্ক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি মনে করেন, এ বিষয়ে বিশ্বকে দ্রুত একমত হতে হবে। যদিও বেইজিং ও ওয়াশিংটনের প্রযুক্তি প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। এই সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এআই খাতকে এগিয়ে নিতে এবং প্রযুক্তির বিশ্বে মার্কিন আধিপত্যকে সুদৃঢ় করার লক্ষ্যে আক্রমণাত্মক নীতি ঘোষণা করেন। সেখানে বেসরকারি খাতে উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারে এমন ‘লাল ফিতা বা দাপ্তরিক জটিলতা এবং কাঠোর নিয়ম-কানুন’ বাতিলের প্রতিশ্রুতি দেন তিনি। গতকাল শনিবার শাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্স (ডব্লিউএআইসি) উদ্বোধনকালে লি চিয়াং এআই উন্নয়নে সুশাসন এবং ওপেন-সোর্স সহযোগিতার ওপর জোর দেন। তিনি আন্তর্জাতিক এআই সহযোগিতার জন্য চীনের নেতৃত্বে একটি সংস্থা গঠনেরও ঘোষণা দেন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আসা ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। উন্নয়ন এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য কীভাবে খুঁজে বের করা যায় তার জন্য সমগ্র সমাজের ঐক্যমত্য জরুরি। বর্তমান বিশ্বে প্রায় সব শিল্পক্ষেত্রে এআই ব্যবহৃত হচ্ছে, তবে এর প্রয়োগ নানা নৈতিক প্রশ্ন তুলছে। যেমন ভুয়া তথ্যের বিস্তার, কর্মসংস্থানে প্রভাব, বা প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা। ওয়েইস উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এআই পরিচালনা হবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা।


এই বিভাগের আরো খবর