সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্লাস চলাকালীন স্কুলের ছাদ ধসের ঘটনায় ভারতে নিহত বেড়ে ৭

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বিদেশ : ভারতের রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত শিশুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। আরো দুই শিশু গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়ার জেলায় মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় স্কুলে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এই বিষয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করে। রাজস্থানের শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ঘটনায় ছয়জন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা সাতজন। নিহতরা সবাই ৮ থেকে ১১ বছর বয়সী শিশু। এই দুর্ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অবহেলা এবং জরাজীর্ণ অবকাঠামোর বিপজ্জনক বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে।


এই বিভাগের আরো খবর