সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৫০ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বিদেশ : রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুরের একটি প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার প্রায় ৫০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় বিমানটির কোন আরোহীর বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়। আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১:০০ টার দিকে রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। বিমানটির জোড়া প্রোপেলার ছিল। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি জঙ্গলময় পাহাড়ি ঢালে বিমানটির জ্বলন্ত অংশ দেখতে পায়। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা উদ্ধারকারীরা বিমানটির কোন আরোহীর বেঁচে থাকার প্রমাণ পাননি। তারা আরো জানায়, ‘এই মুহূর্তে ২৫ জন ও সরঞ্জামসহ পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে এবং ক্রুসহ চারটি বিমান প্রস্তুত রয়েছে।’ একজন উদ্ধারকারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, বনভূমির কারণে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এই অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে ৪৩ জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য ছিলো। তিনি বলেন, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশুও ছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানটি প্রায় ৫০ বছর আগে তৈরি করা হয়েছিল। বিমান পরিষেবার একটি সূত্রের বরাত দিয়ে এটি আরো জানায়, ২০২১ সালে, বিমানটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ২০৩৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। সামপ্রতিক বছরগুলোতে রাশিয়া সোভিয়েত আমলের বিমান থেকে আধুনিক জেটে যাওয়ার পদক্ষেপ নিয়েছে। তবে পুরানো হালকা বিমানগুলি এখনও দূরবর্তী অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ঘন ঘন দুর্ঘটনা ঘটে।


এই বিভাগের আরো খবর