সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝড় উইফার প্রভাবে ভিয়েতনামে ৩ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বিদেশ : ভিয়েতনামে গ্রীষ্মমন্ডলীয় ঝড় উইফার প্রভাবে মুষলধারে বৃষ্টিপাতের ফলে তিন জনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে বলে  বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বন্যায় প্রায় ৪ হাজার বাড়ি প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার ঝড়টি আঘাত হানার আগে প্রায় ১২ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি প্রবল বাতাস বইতে শুরু করে। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে যে এনঘে আন প্রদেশের মধ্যাঞ্চালে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিনজন নিহত, একজন নিখোঁজ এবং আরও পাঁচজন আহত হয়েছেন। প্রতিবেদন অনুসারে, দেশব্যাপী ৩ হাজার ৮শ’ টিরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে। যার মধ্যে অনেক বাড়ির ছাদ পর্যন্ত ডুবে গেছে। এছাড়া, প্রায় ৯৫ হাজার হেক্টর ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে পাহাড়ি এনঘে আন প্রদেশ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের নদী ও জলাধারগুলো উপচে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর প্লাবিত হয়। গত সপ্তাহে, উইফার আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ছয় জনের মৃত্যু ঘটেছে। সেখানে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং রাজধানী ম্যানিলার কিছু অংশও প্লাবিত হয়েছে।


এই বিভাগের আরো খবর