সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিদেশ : দুই দফা আলোচনার পর তুরস্কের ইস্তাম্বুলে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন। ইতোমধ্যে দুই দেশের প্রতিনিধিরা সেখানে রওনা হওয়ার কথা জানিয়েছেন। টিআরটি ও অন্যান্য স্থানীয় টিভি চ্যানেলসহ সংবাদ সংস্থাগুলো একই সময়সূচীর কথা জানাচ্ছে। তবে বৈঠকের সময় নিয়ে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। বসফরাস প্রণালীর তীরে অবস্থিত সিরাগান প্রাসাদে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার প্রথম দুই দফা ১৬ মে এবং ২ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। ভ্লাদিমির জেলেনস্কির অফিসের একটি সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের হ্রোমাদস্কে সংবাদমাধ্যম জানিয়েছে, কিয়েভের প্রতিনিধিদল মস্কোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ১৪ জন সদস্য থাকবেন। এর নেতৃত্বে থাকবেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ। এর আগে একটি সূত্র তাসকে জানিয়েছে, রাশিয়ান প্রতিনিধিদলও মস্কো থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে। আলোচনায় অংশগ্রহণকারী রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি।


এই বিভাগের আরো খবর