সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কয়লা খনি ধসে আফগানিস্তানে ৬ জনের মৃত্যু, আহত ১৮

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিদেশ : উত্তর আফগানিস্তানে মঙ্গলবার একটি কয়লা খনি ধসে অন্তত ছয় খনি শ্রমিকের মৃত্যু ও ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। উত্তর আফগানিস্তানের বাগলান অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। এখানে গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরেকটি কয়লা খনি ধসে কমপক্ষে ১০ জন খনি শ্রমিক মারা গিয়েছিলেন। কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের প্রধান সৈয়দ মুস্তাফা হাশিমি এএফপিকে বলেন, খনির একটি অংশ ‘হঠাৎ ধসে পড়ে’, যার ফলে ছয় জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফগানিস্তানে কয়লা ছাড়াও মার্বেল, খনিজ, সোনা, লিথিয়াম ও মূল্যবান পাথর খনি রয়েছে। খনিজ সম্পদের ওপর খুব কম তদারকি থাকায় খনিগুলোতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে। খনি শ্রমিকরা প্রায়শই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করে। ২০২৪ সালের ডিসেম্বরে, উত্তরাঞ্চলের আরেকটি প্রদেশ সামাঙ্গানে একটি ধসে পড়া কয়লা খনিতে ২২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। তবে কয়েক ঘন্টা পরে তাদের উদ্ধার করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর