সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিদেশ : ইসরাইলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হুথি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দরে ইসরাইলের বিমান হামলার একদিন পর এ হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’ ইরান-সমর্থিত বিদ্রোহীরা ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করার পর থেকে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বারবার ইসরাইলের হামলা চলছে। হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব হামলা চালায়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, সোমবারের হামলা ‘হোদেইদা বন্দরে হুথি শাসনের লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে এবং পূর্বে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের যে কোনো প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে এ হামলা করা হয়েছে। কাটজ বলেন, ‘ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে।’ নাম প্রকাশ না করার শর্তে একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, বোমা হামলায় বন্দরের ডক বা ঘাটটি ধ্বংস হয়ে গেছে। ঘাটটি পূর্ববর্তী হামলার পর পুনর্নির্মিত করা হয়েছিল। সমপ্রতি হুতি গোষ্ঠী আবারও লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রাণঘাতী হামলা শুরু করেছে। তাদের মতে, যে সব জাহাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত, সেগুলো লক্ষ্য করে তারা এসব হামলা চালাচ্ছে, যাতে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা যায়।


এই বিভাগের আরো খবর