সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ত্রাণ নিতে এসে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ৯৩

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী গুলি চালিয়ে ত্রাণের আশায় জড়ো হওয়া অন্তত ৯৩ জন ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে অরো বহু লোক আহত হয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গাজার উত্তরে ট্রাকবোঝাই ত্রাণ পৌঁছানোর সময় ৮০ জন নিহত হন, এবং দক্ষিণে রাফাহের কাছে একটি ত্রাণ কেন্দ্রের কাছে নয় জনকে গুলি করা হয় বলে জানা গেছে। এখানে মাত্র ২৪ ঘন্টা আগেও বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণে খান ইউনিসে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে চার জন নিহত হয়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, খাদ্য সহায়তা বহনকারী তাদের ২৫ ট্রাকের বহরটি গাজা শহরের কাছে ‘ক্ষুধার্ত বেসামরিক নাগরিকের বিশাল ভিড়ের মুখোমুখি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের ত্রাণবহরে গুলি চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, হাজার হাজার লোক গাজা শহরের কাছে জড়ো হওয়ার সময় ‘তাদের ওপর সৃষ্ট তাৎক্ষণিক হুমকি দূর করার জন্য’ সৈন্যরা সতর্কীকরণ গুলি চালিয়েছে। জাতিসংঘ এই মাসের শুরুতে বলেছিল, মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে বা ত্রাণ কনভয়ের পথে প্রায় ৮শ’ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর