সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বিদেশ : রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি উপকূলের কাছাকাছি এলাকায় ৩টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। ইউএসজিএস-এর ওয়েবসাইট অনুযায়ী, মাত্র ৩২ মিনিটের ব্যবধানে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন প্রশান্ত মহাসাগরে এই তিনটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং একটি ছিল ৭.৪ রিখটার স্কেলে। খবর আল জাজিরার। জার্মানির জিওসায়েন্স রিসার্চ সেন্টার (জিএফজেড) জানিয়েছে, কামচাটকার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প গতকাল রোববার রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের নিকটবর্তী এলাকায়, যেখানে প্রায় ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ বাস করে। এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামি ও পরবর্তী আফটারশক সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


এই বিভাগের আরো খবর