সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিদেশ : ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে অভিযুক্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান হেইদার আসিয়াবির উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন বলেছে, ‘ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির সাজা আজ সকালে গোরগান শহরের কারাগারে কার্যকর করা হয়েছে।’ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্যমতে, চীনকে ছাড়িয়ে ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হয়ে উঠেছে। দেশটিতে খুন ও ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। আসিয়াবি জানান, ‘তিন নারী ধর্ষণের অভিযোগ করার পরপরই তিন সদস্যের ওই চক্রকে দ্রুত গ্রেপ্তার করা হয়।’ তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। ইরানে সাধারণত মৃত্যুদণ্ড ভোরবেলা ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়। সাধারণত এসব সাজা কারাগারেই কার্যকর করা হয়, তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তির ফাঁসি দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং সে ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।


এই বিভাগের আরো খবর