সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধ বন্ধে কাতারে কঙ্গোর সঙ্গে এম২৩ বিদ্রোহীদের নীতিগত ঘোষণাপত্রে সই

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিদেশ : দীর্ঘদিন ধরে বহু রক্তপাতের পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এম২৩ বিদ্রোহী গোষ্ঠী শনিবার পূর্ব কঙ্গোতে যুদ্ধ বন্ধের নীতিগত ঘোষণাপত্রে সই করেছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এটি অগ্রগতির লক্ষণ হলেও আলোচনার বিষয়ে জ্ঞাত করা সূত্রগুলো জানিয়েছে, এখনো বিশদ আলোচনার প্রয়োজন। গত এপ্রিলে আলোচনা শুরু হয়েছিল। কাতারের মধ্যস্থতায় আলোচনা কয়েক মাস ধরে চলা আলোচনার পর আজ এক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এই নীতিগত ঘোষণাপত্রে সই করেন। মধ্য আফ্রিকার অস্থিতিশীল দেশটিতে একটি টেকসই শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন, এটি ট্যানটালাম, সোনা, কোবাল্ট, তামা, লিথিয়াম এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ অঞ্চলে পশ্চিমা বিনিয়োগকে আকৃষ্ট করবে। রুয়ান্ডার সমর্থিত ধারাবাহিক বিদ্রোহের সর্বশেষ অংশ হিসেবে এম২৩ গত জানুয়ারিতে পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমা দখল করে। সেই সঙ্গে উত্তর কিভু এবং দক্ষিণ কিভু প্রদেশজুড়ে সাফল্য অর্জন করে। এই যুদ্ধে এ বছর হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বেড়ে যায়। কঙ্গোর বেশ কয়েকটি প্রতিবেশী ইতোমধ্যেই পূর্ব কঙ্গোতে সৈন্য মোতায়েন করেছিল, যখন এম২৩-এর অগ্রযাত্রা শুরু হয়েছিল। গত মার্চে কাতার কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এবং রুয়ান্ডার প্রতিপক্ষ পল কাগামের মধ্যে একটি আকস্মিক বৈঠকের মধ্যস্থতা করে। যেখানে তারা ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত’ যুদ্ধবিরতির আহ্বান জানায়। এর ফলে দোহায় কঙ্গো এবং এম২৩-এর মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। কঙ্গো পূর্বে এম২৩-এর সাথে আলোচনার ধারণা প্রত্যাখ্যান করেছিল, এটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল। রয়টার্স জানিয়েছে, উভয় প্রতিনিধিদলের সূত্র আলোচনার গতি এবং কঙ্গো কর্তৃক বন্দী এম২৩ সদস্যদের মুক্তি ও বিদ্রোহী-অধিকৃত অঞ্চলে ব্যাংক পুনরায় খোলার মতো আস্থা তৈরির পদক্ষেপগুলোতে অগ্রগতির অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছে। গতকাল শনিবার পর্যন্ত কতগুলো সমস্যার সমাধান হয়েছে, তা স্পষ্ট না।


এই বিভাগের আরো খবর