সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বজ্রপাতে বিহারে দুই দিনে ৩৩ জনের মৃত্যু, বেশিরভাগই কৃষক

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বিদেশ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত দুই দিনে শক্তিশালী মৌসুমি ঝড়ে বজ্রপাতের ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। বজ্রপাতে নিহতদের বেশিরভাগই কৃষক, যারা মাঠে কাজ করার সময় মারা গেছেন। বিহার সরকার নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৪ সালে বিহারে বজ্রপাতে কমপক্ষে ২৪৩ জন প্রাণ হারায়। ২০২৩ সালেও ২৭৫ জন মারা যায়। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তন ভারতের পূর্বাঞ্চলে তীব্র মৌসুমি বজ্রপাতের প্রবণতা তৈরি করছে। বায়ুর তাপমাত্রা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ উষ্ণ হয়ে ওঠে এবং বাষ্পীভবনের মাধ্যমে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পায়। এটি বজ্রপাতকে আরও বিপজ্জনক করে তোলে।


এই বিভাগের আরো খবর