সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোস্তাফিজ টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচে নাম লেখালেন

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

উইকেটশিকারি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গত বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট (জেফ্রি ভেন্ডারসে) তুলে সর্বোচ্চ উইকেটশিকারিদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার। এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার ওপরে আছেন টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি। শীর্ষ এ পাঁচজনের মধ্যে মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি। সাউদির উইকেট সংখ্যা ১৬৪। যার জন্য তাকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার রশিদ খান ১৬১ উইকেট শিকার করেছেন ৯৬ ম্যাচ খেলে। সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে থাকা সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।


এই বিভাগের আরো খবর