সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিদেশ : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জোটের প্রেসিডেন্ট। তবে এর আগে ১ আগস্ট পর্যন্ত আলোচনা ও দরকষাকষি অব্যাহত থাকবে। রোববার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে। একই সাথে, আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চালিয়ে যাব, তাই আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করেন ইইউ প্রেসিডেন্ট। উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘আমরা সবসময়ই খুব স্পষ্ট ছিলাম যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। এটি এখনও অব্যাহত রয়েছে, এবং আমরা এখন ১ আগস্ট পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবো।’ পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ইউরোপীয় ইউনিয়ন নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা
গত শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইইউর পণ্যের ওপর ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই শুল্ক আরোপের কথা বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর তা ৯০ দিনের জন্য প্রত্যাহার করে নেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বাণিজ্য ঘাটতি দূর করতে এসব উদ্যোগ নিচ্ছে হোয়াইট হাউস। তবে বিশ্লেষকেরা বলছেন, এমন শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সঙ্গে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে, ইইউর পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে ‘মুখের উপর চড় দেওয়া’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে। এ বিষয়ে তিনি অবিলম্বে পাল্টা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর