সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন বিশেষ দূত কেলগ প্রতিরক্ষা আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিদেশ : মার্কিন বিশেষ দূত কিথ কেলগ প্রতিরক্ষা বিষয়ে আলোচনার জন্য সোমবার কিয়েভে পৌঁছেছেন। তিন বছরেরও বেশি সময় আগে রাশিয়া কর্তৃক আক্রমণ করা ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দেওয়ার পর কেলগ এই সফরে গিয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন জানায়, তারা কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করবে। তবে ট্রাম্প এই পদক্ষেপ পরিবর্তন করেছেন। মার্কিন নেতৃত্বাধীন শান্তি আলোচনা স্থগিত হওয়ায় আক্রমণ তীব্র করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আন্দ্রি ইয়েরমাক টেলিগ্রামে লিখেছেন,‘আমরা মার্কিন বিশেষ প্রতিনিধি কিথ কেলগকে ইউক্রেনে স্বাগত জানাই,’ ‘শক্তির মাধ্যমে শান্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, এবং আমরা এই পদ্ধতিকে সমর্থন করি।’ ট্রাম্প রোববার বলেন, ‘আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, এটা তাদের খুবই প্রয়োজন’। তবে কত অস্ত্র পাঠানো হবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য কোনও অর্থ প্রদান করবে না।’ গতকাল সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করার কথা রয়েছে। সামপ্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের ওপর বিমান হামলা বাড়িয়েছে, প্রায় প্রতিদিন শত শত ড্রোন হামলা চালাচ্ছে।


এই বিভাগের আরো খবর