সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিয়েভে দুই রুশ গুপ্তচরকে হত্যার দাবি ইউক্রেনের

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বিদেশ : ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর সন্দেহভাজন দুই এজেন্টকে হত্যা করা হয়েছে। রোববার একটি অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসবিইউ জানায়, বৃহস্পতিবার কিয়েভ শহরে এসবিইউ-র কর্নেল ইভান ভোরোনিচকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রবিবার ওই দুই ব্যক্তিকে আটক করতে গেলে সংঘর্ষ বাধে এবং তারা নিহত হয়। এসবিইউ আরও জানায়, ভোরোনিচ হত্যায় এক পুরুষ ও এক নারী অংশ নিয়েছিল বলে তাদের বিশ্বাস। তবে রবিবারের অভিযানে কতজন সন্দেহভাজন এফএসবি সদস্য নিহত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি তারা। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি এমন সময় এলো, যখন দেশটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাশিয়ার গোয়েন্দা তৎপরতা দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে। বিশেষ করে সামপ্রতিক সময়ে ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি গুপ্তচরবৃত্তি ও পাল্টা গুপ্তচর দমন অভিযান দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এফএসবির মতো রুশ সংস্থাগুলো যুদ্ধক্ষেত্রের বাইরেও ইউক্রেনীয় নিরাপত্তা কাঠামোকে দুর্বল করতে সক্রিয়ভাবে কাজ করছে। গত মাসেও এসবিইউ একাধিক রুশ গুপ্তচরচক্র ধ্বংস করার দাবি করেছিল।


এই বিভাগের আরো খবর