সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোর থেকে গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা, ২৭ জন ছিলেন ত্রাণের অপেক্ষায়

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিদেশ : গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে গতকাল শনিবার ভোর থেকে কমপক্ষে ২৭ জন ত্রাণপ্রার্থীসহ ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা ও স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরে আল-শাকুশ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতার ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। দুর্ভিক্ষের পরিস্থিতির অবনতির মধ্যে খাদ্য পাওয়ার আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কমপক্ষে ৬ লাখ ৫০ হাজার শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে
ইসরায়েলি সম্পূর্ণ অবরোধের ১০৩ দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতার মধ্যে ৬,৫০,০০০ শিশুসহ লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং খাদ্য, ওষুধ এবং জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে। এটি আধুনিক সময়ের সম্মিলিত অবরোধের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর মধ্যে একটি। এতে বলা হয়, গত তিন দিনে আমরা অত্যন্ত নিষ্ঠুর মানবিক পরিস্থিতিতে খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহের অভাবের কারণে শত শত মৃত্যুর রেকর্ড করেছি। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দুর্ভিক্ষে ৬৭ জন শিশু মারা গেছে এবং গাজার প্রায় ১২.৫ মিলিয়ন মানুষ ‘বিপর্যয়কর ক্ষুধার’ সম্মুখীন হচ্ছে।


এই বিভাগের আরো খবর