সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনে নিহত ২

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিদেশ : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে হওয়া এই হামলায় রোমানিয়া সীমান্তবর্তী চেরনিভসিতে অন্তত দুজন প্রাণ হারান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, লেভিভ, লুটস্ক এবং চেরনিভসির মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া ‘সন্ত্রাস’ বৃদ্ধি করছে অভিযোগ করে তিনি আরও বলেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো। এতে বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন। ওই পোস্টে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের জোরালো আহ্বান জানিয়েছেন সিবিহা। রাশিয়ার ‘যুদ্ধযন্ত্র’ প্রতিদিন শত শত ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করছে বলে সতর্ক করেন সিবিহা। তিনি বলেন, এর ব্যাপকতা শুধু ইউক্রেন নয়, গোটা ট্রান্সআটলান্টিক অঞ্চলের জন্য হুমকি। চেরনিভসকি অঞ্চলের গভর্নর রুসলান জাপারানিউক জানান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরে দুজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অনেক আবাসিক ভবন ও সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়। পোল্যান্ড সীমান্তবর্তী লেভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে একটি বিশ্ববিদ্যালয়, আদালত চত্ত্বরসহ ৪৬টি আবাসিক ভবন এবং ২০টির মতো ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।


এই বিভাগের আরো খবর