সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিদেশ : এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট থেকে জানা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা ভুক্তভোগীর পরিবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তির জনসমক্ষে মৃত্যুদণ্ডের আবেদন করেছিল। প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতির উদ্ধৃতি দিয়ে মিজান জানায়, ‘জনমতের ওপর এর মানসিক প্রভাবের কারণে মামলাটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল।’ মার্চ মাসে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় এবং পরে ইসলামিক প্রজাতন্ত্রের শীর্ষ আদালত তা বহাল রাখে। আতাবাতি বলেন, ‘সমাজের ওপর মামলাটির মানসিক প্রভাবের কারণে ভুক্তভোগীর পরিবার এবং নাগরিকদের অনুরোধে’ জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ ইরানে সাধারণত ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা অস্বাভাবিক নয়, তবে বিশেষ করে গুরুতর ক্ষেত্রে এটি ঘটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরানে হত্যা এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।


এই বিভাগের আরো খবর