সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টিকটক অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে হত্যা করলেন বাবা

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বিদেশ : পাকিস্তানে টিকটক অ্যাকাউন্ট না মুছায় নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা।শুক্রবার পুলিশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে এই ঘটনা ঘটে। এক পুলিশ মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মেয়েটির বাবা তাকে টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেন। সে অস্বীকৃতি জানালে, তিনি তাকে হত্যা করেন।’ পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কিশোরী ‘পরিবারের সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড বা অনার কিলিং’-এর শিকার হয়েছে। প্রথমদিকে মেয়েটির পরিবার আত্মহত্যা বলে ঘটনাটি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তদন্তে সত্য উদঘাটিত হলে মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার মাত্র এক মাস আগে আরেক কিশোরী টিকটক তারকা ১৭ বছর বয়সী সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্যাফে, স্কিনকেয়ার পণ্য ও ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ভিডিও করতেন এবং তার অনুসারীর সংখ্যা ছিল লাখের বেশি। অভিযোগ, এক ব্যক্তির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়। টিকটক পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ, বিশেষ করে কম শিক্ষিত জনসংখ্যার মধ্যে। অনেক নারী এই অ্যাপের মাধ্যমে নিজেদের উপার্জনের পথ খুঁজে পেয়েছেন, যা পাকিস্তানের মতো দেশে এক বিরল বিষয়। সেখানে নারীদের মাত্র এক চতুর্থাংশই আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে কাজ করেন। তবে মোবাইল ব্যবহারে নারীদের অংশগ্রহণ এখনও খুব কম। মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী, পাকিস্তানে মাত্র ৩০ শতাংশ নারীর ব্যক্তিগত স্মার্টফোন রয়েছে, যেখানে পুরুষদের মধ্যে এই হার ৫৮ শতাংশ—যা বিশ্বে সর্বোচ্চ ব্যবধান। অন্যদিকে, ‘অশ্লীলতা ছড়ানোর’ অভিযোগে পাকিস্তানি টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) একাধিকবার টিকটক বন্ধ করেছে বা বন্ধের হুমকি দিয়েছে। বছরের শুরুতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে এক বাবা নিজের ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করেন। তার অভিযোগ ছিল, মেয়েটির টিকটকে আপলোড করা ভিডিওগুলো পরিবারের ‘সম্মানহানি’ ঘটিয়েছে। সেখানে অনেক এলাকায় এখনও উপজাতীয় আইন চলে। এই ধারাবাহিক ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড দেশটির সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মুখে নারীদের প্রতি সহিংস মানসিকতার একটি গভীর সংকটকে সামনে আনছে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর