সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গুয়াতেমালায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ২

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বিদেশ : গত মঙ্গলবার মধ্য আমেরিকার দেশটিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ এলাকায় ধারাবাহিক ভূমিকম্পের পর ভূমিধসের কবলে পড়ে গাড়ি চাপায় দুই ব্যক্তি নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। গুয়াতেমালার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গুয়াতেমালা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ৫.৬ মাত্রার ভূমিকম্পে দেশটি কেঁপে উঠে। ভূমিকম্পটি রাজধানীর দক্ষিণ-পশ্চিমে আমাতিটলান এবং আলোতেনাঙ্গো শহরের কাছে কেন্দ্রস্থলে ছিল। দুর্যোগ সমন্বয় সংস্থা কনরেডের মুখপাত্র আন্দ্রেস ইরাজো বলেছেন, ‘একটি মহাসড়কে পাথর ও মাটি চাপা পড়ার পর ভূমিধসের কারণে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ পার্শ্ববর্তী এল সালভাদরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মধ্য উচ্চভূমিতে অবস্থিত অ্যান্টিগুয়া গুয়াতেমালা শহরের কাছে রাজধানীর দক্ষিণ-পশ্চিমে একটি রাস্তায় ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো সাংবাদিকদের জানান, ভূমিকম্পে পাঁচজনের একটি পরিবার আটকা পড়েছিল, যাদের উদ্ধার করা হচ্ছে এবং আরো দু’জন আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন রয়েছেন। এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ভূমিকম্পের ফলে গুয়াতেমালা সিটিতে কয়েক ডজন ভবন খালি করা হয়েছিল এবং এখানে ভূমিকম্প-বিরোধী সতর্কতা বাজানো হয়েছিল। ক্যারিবীয় এবং কোকোস টেকটোনিক প্লেটের মিথস্ক্রিয়ার কারণে মধ্য আমেরিকা প্রায়শই ভূমিকম্প অনুভব করে।


এই বিভাগের আরো খবর