সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্স: এক শতাব্দী পর সীন নদীতে সাঁতরানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিদেশ : এক শতাব্দী পর প্যারিসের সীন নদীতে সাতার কাটার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গতকাল শনিবার স্থানীয় সময় সকাল আটটায় নদীতে ঝাপ দেন কয়েক ডজন সাতারু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গত বছর আয়োজিত প্যারিস অলিম্পিকের প্রভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। বৈশ্বিক ওই প্রতিযোগিতায় সাতারু ও ট্রায়াথলেটদের অংশগ্রহণের ব্যবস্থা করতে সীন নদীর পানি বিশেষভাবে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। নদীর তিনটি স্থানে জনসাধারণের সাতারের ব্যবস্থা করা হয়েছে। বিখ্যাত আইফেল টাওয়ারের কাছে একটি, নটর ড্যাম ক্যাথেড্রালের কাছে আরেকটি এবং তৃতীয় স্থানটি হলো প্যারিসের পূর্বাঞ্চলে। এসব অংশে জামা পরিবর্তন ও গোসলের সুবিধার পাশাপাশি সৈকতে আয়েশ করার আদলে আসবাবের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, সাতারুদের নিরাপত্তার জন্য প্রতিটি স্থানে লাইফগার্ড মোতায়েন করা হয়েছে। আগস্টের শেষ নাগাদ নির্ধারিত সময়ে ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ নদীতে নামতে পারবেন। তবে নির্ধারিত স্থানভেদে সর্বনিম্ন বয়সসীমা ১৪ বছরও হতে পারে। চরম পানি দূষণের কারণে ১৯২৩ সালে সীন নদীতে সাতরানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্ধশতাব্দীর বেশি সময় পর, ১৯৮৮ সালে প্যারিসের ততকালীন মেয়র এবং পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যঁ শিরাক এই অবস্থা পরিবর্তনের ঘোষণা দেন। গত দুদশকের প্রচেষ্টায় নদীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সমর্থ হয়েছে কর্তৃপক্ষ। গত বছর অলিম্পিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীন নদী পরিচ্ছন্নতা কাজে ১৪০ কোটির বেশি মার্কিন ডলার ব্যয় করে কর্তৃপক্ষ। তবে, এরপরও পানির দূষণের মাত্রা নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। নদী পরিচ্ছন্নতা কার্যক্রমের সফলতা প্রমাণ করতে গত জুলাই মাসে মাঠে নামে প্যারিস কর্তৃপক্ষ। অলিম্পিক কমিটির সদস্যদের নিয়ে সীন নদী পরিদর্শনে যান শহরের মেয়র অ্যানি হিদালগো। পানিতে নেমে তারা পানির দূষণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার দাবি প্রতিষ্ঠিত করেন।


এই বিভাগের আরো খবর