সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: রিপোর্ট

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিদেশ : গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) কমপক্ষে ৩১ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। সমপ্রচারক সংস্থাটির মতে, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় মোট ৭২ জন সেনা মারা গেছে। এই সংখ্যা স্থল আক্রমণের সময় নিহত ৪৪০ জন সেনার প্রায় ১৬%। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যুর মধ্যে মধ্যে ফ্রেন্ডলি ফায়ারে ৩১ জন, গোলাবারুদ-সম্পর্কিত ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানে পিষ্ট হয়ে সাতজন এবং ‘অনির্দিষ্ট’ গুলিবর্ষণের ঘটনায় ছয় জন নিহত হয়। আর্মি রেডিও আরও জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পড়ে যাওয়া এবং ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের ভুল ব্যবহারের কারণে ঘটেছে। ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৮২ জন সৈন্য নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছে। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, যার ফলে ৫৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।


এই বিভাগের আরো খবর