সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোমে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিদেশ : ইতালির রাজধানী রোমের একটি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে গিয়ে আট পুলিশ ও একজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময়  শুক্রবার সকালে পূর্ব রোমের প্রেনেস্টিনো পাড়ায় পেট্রোল, ডিজেল এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিতরণকারী প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগুন এখনও জ্বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্ফোরণের ঘটনায় দমকল বাহিনীর এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা এপি বলছে, স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরেই ইতালির রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় শহরের বেশ কয়েকটি এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। রোমান পুলিশের মুখপাত্র এলিজাবেটা অ্যাকার্ডো বলেন, উদ্ধার অভিযানে অংশ নেয়া আটজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অ্যাকার্ডো ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইকে বলেন, প্রথ বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণ হয়েছে। আহত সব পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। দমকল বিভাগের মুখপাত্র লুকা ক্যারি বলেন, বিস্ফোরণে একজন দমকলকর্মী আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলে ১০টি টিম কাজ করছে। পুলিশ জানিয়েছে, আশেপাশের কোনো ভবনে কেউ আটকা পড়েছেন কিনা তারা খোঁজ নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।


এই বিভাগের আরো খবর