সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্দুকধারীর হামলায় শিকাগোতে নিহত ৪

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় একটি লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শিকাগো অ্যাভিনিউতে শহরের রিভার নর্থ এলাকায় চলন্ত একটি গাড়ি থেকে জনতার ওপর গুলি ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পরপরই গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শিকাগো পুলিশ সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং জনগণকে গোপনে তথ্য দেওয়ার অনুরোধ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, জনপ্রিয় র‌্যাপার মেলো বাকজ স্থানীয় সময় গত বুধবার রাতে তার নতুন অ্যালবামের মুক্তি উপলক্ষে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পুলিশ সুপারিনটেনডেন্ট স্নেলিং জানান, তদন্তকারীরা এখনো ঘটনাটির মোটিভ শনাক্ত করার চেষ্টা করছেন। ঘটনাস্থল থেকে দুই ধরনের গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যার ফলে ধারণা করা হচ্ছে, একাধিক হামলাকারী জড়িত ছিল। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। আর্টিস লাউঞ্জ জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সহায়তা করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা লাউঞ্জটি বন্ধ রাখবে। সূত্র: আল-জাজিরা


এই বিভাগের আরো খবর