সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্যটক বাস দুর্ঘটনায় মালয়েশিয়ায় নিহত ২, আহত ১৬

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিদেশ : মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার পর্যটকদের বাসের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) দক্ষিণ-পূর্বে আয়ের হিতাম শহরের কাছে এই দুর্ঘটনাটি দেশটির ঝুঁকিপূর্ণ রাস্তায় এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় গুরুতর বাস দুর্ঘটনা। আয়ের হিতামের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী প্রধান মোহাম্মদ শামিন মোহাম্মদ সালিকিন বলেন, ‘একটি পর্যটন বাস, একটি ভলভো ট্রাক ও একটি ট্যাঙ্কার লরির মধ্যে এ সংঘর্ষ ঘটে।’ বার্নামা জাতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা বাসের ভেতরে আটকা পড়া দুজনকে খুঁজে পেয়েছেন এবং ঘটনাস্থলে তাদের মৃত অবস্থা নিশ্চিত করেছেন।’ তিনি আরো বলেন, এই দুই ব্যক্তি ইন্দোনেশিয়ার বাসিন্দা। এই দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় ২৮ জন অক্ষত রয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার বেশি। প্রতিদিন গড়ে ১৮ জন সড়কে প্রাণ হারায়। গত মাসের দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী বাসগুলোতে সিটবেল্ট পরা বাধ্যতামূলক করার জন্য সড়ক নিরাপত্তা কর্মকর্তারা তাদের প্রচেষ্টা জোরদার করেছে।


এই বিভাগের আরো খবর