সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিদেশ : রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় রাশিয়ান অঞ্চলটির গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য জানিয়েছেন। মিখাইল গুডকভ ইউক্রেনে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন। বেসরকারি রাশিয়ান এবং ইউক্রেনীয় সামরিক টেলিগ্রাম চ্যানেলগুলো এর আগে জানিয়েছিল, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের কোরেনেভোতে একটি কমান্ড পোস্টে ইউক্রেনীয় হামলায় গুডকভ ১০ জন সেনার সঙ্গে নিহত হয়েছেন। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ইউক্রেনের হাতে নিহত সবচেয়ে জ্যেষ্ঠ রাশিয়ান সামরিক কর্মকর্তাদের একজন। গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এক বিবৃতিতে বলেছেন, দায়িত্ব পালনের সময় গুডকভকে অন্যদের সঙ্গে হত্যা করা হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সাহসিকতার জন্য গুডকভ পুরষ্কার পেয়েছিলেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চ মাসে তাকে নৌবাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ নিযুক্ত করেন। ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন, যারা কুরস্কে যুদ্ধ করছিল। ২০২৪ সালের আগস্টে এক আকস্মিক আক্রমণে কুরস্কের কিছু অংশ ইউক্রেনীয় বাহিনী দখল করে নেয়। এরপর রাশিয়া চলতি বছরের শুরুতে বলেছে, তারা ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিয়েছে।


এই বিভাগের আরো খবর