সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রথম গ্রাম দখলের দাবি রাশিয়ার

প্রতিনিধি: / ১০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্ব-মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও যুদ্ধ-ব্লগাররা সোমবার জানিয়েছে, এ নিয়ে গত দুই মাসে ইউক্রেনের প্রায় ৯৫০ বর্গকিলোমিটার এলাকা দখল করলো রুশ বাহিনী। তবে এ বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনও নিশ্চিতকরণ দেয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’কে দেওয়া এক বিবৃতিতে রুশপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রোগভ দাবি করেন, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ‘দাচনয়ে’ নামক একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। মস্কো ও কিয়েভ সম্ভাব্য শান্তি আলোচনার কথা বললেও, যুদ্ধের মাত্রা বেড়েছে। রুশ বাহিনী গত মাসে ইউক্রেনের সুমি অঞ্চলের প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে এবং দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছে। ইউক্রেনীয় ডীপ স্টেট ম্যাপ অনুসারে, ২০২৫ সালের ২৮ জুন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের এক লাখ ১৩ হাজার ৫৮৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা গত দুই মাসে ৯৪৩ বর্গকিলোমিটার বৃদ্ধি পেয়েছে। রাশিয়া বলেছে, তারা শান্তিতে আগ্রহী। তবে শর্ত হচ্ছে ইউক্রেনকে চারটি সম্পূর্ণ অঞ্চল থেকে সরে যেতে হবে-যেগুলোর বেশিরভাগই এখন রাশিয়ার দখলে। এগুলোকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইনি ভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছেন। অন্যদিকে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা বলছেন, এই শর্তগুলো আত্মসমর্পণের শামিল। রাশিয়া আসলেই শান্তি চায় না। ইউক্রেনের এক-পঞ্চমাংশ অঞ্চলের রুশ নিয়ন্ত্রণ তারা কখনোই মেনে নেবে না। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে-ক্রিমিয়া, লুহানস্ক, ডোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা, খারকিভ, সুমি ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কিছু অংশ। এই সব অঞ্চলই মূলত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।

 


এই বিভাগের আরো খবর