সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছয় মাসে ৪৫ দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ পাকিস্তান রেলওয়েতে

প্রতিনিধি: / ৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

বিদেশ : ২০২৫ সালের প্রথম ছয় মাসে পাকিস্তান রেলওয়েতে মোট ৪৫টি ট্রেন-সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে। এতে রেলপথের নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সব ধরনের সম্পদ ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও যাত্রী ও মালবাহী ট্রেনের লাইনচ্যুতি বা ধারাবাহিক দুর্ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান রেলওয়ে (পিআর)। ঘন ঘন লাইনচ্যুতি শুধু যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়নি, দেশের ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। এর মধ্যে সামপ্রতিক সন্ত্রাসী হামলাগুলো পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ট্রেন-সংক্রান্ত ৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুতি, ২০টি মালবাহী ট্রেনের লাইনচ্যুতি এবং ৩টি অন্যান্য ঘটনা অন্তর্ভুক্ত। সবচেয়ে আতঙ্কজনক ঘটনার মধ্যে ছিল জাফর এঙ্প্রেসে অপহরণ। এ ঘটনাটি যাত্রী এবং ট্রেনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এই সব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পাকিস্তান রেলওয়ের অবকাঠামোতে কোটি কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রমাগত দুর্ঘটনা রেল ব্যবস্থার দুর্বল অবকাঠামো, নিরাপত্তা ঘাটতি এবং প্রশাসনিক ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সূত্র : এঙ্প্রেস ট্রিবিউন।


এই বিভাগের আরো খবর