সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অতিবৃষ্টিতে পাঞ্জাবে ১৪ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

বিদেশ : পাঞ্জাবে গত চার দিনের ভারি বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শনিবার উদ্ধারকারী সংস্থা ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর ৩টা ২০ মিনিটে লাহোরের শাহদারা টাউনের আব্বাস নগর এলাকায় ছাদ ধসে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ শাহদারা হাসপাতালে নেওয়া হয়েছে। পিডিএমএ-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার থেকে পাঞ্জাবজুড়ে বৃষ্টির কারণে বিভিন্ন ঘটনায় আট শিশুসহ মোট ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছিলেন। যা আজ বেড়ে নিহতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেয়াল ও ছাদ ধসে এই প্রাণহানি ঘটেছে। কাসুর, ওকারা, বাহাওয়ালনগর, ফয়সালাবাদ ও ওয়াজিরাবাদে ছাদ বা দেয়াল ধসে শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া, ঝিলামে দুজন পুরুষ বৃষ্টির নালায় ডুবে গেছেন, খানেওয়ালে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মান্ডি বাহাউদ্দিন, সাহিওয়াল, চিনিওট, মুলতান, শেখুপুরা ও নানকানা সাহিবেও হতাহতের খবর পাওয়া গেছে। পিডিএমএ-এর মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নাগরিকদের প্রতিকূল আবহাওয়ায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ও জরাজীর্ণ বাড়িতে না থাকার পরামর্শ দিয়েছেন। শিশুদের বৃষ্টির ড্রেন, বৈদ্যুতিক তার ও খুঁটি থেকে দূরে রাখার জন্যও সতর্ক করেছেন। পিডিএমএ জানিয়েছে, পাঞ্জাবে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে, এর প্রথম ধাপ ১ জুলাই পর্যন্ত চলবে। প্রদেশের বেশিরভাগ জেলায় তীব্র বাতাস ও বজ্রঝড়সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বছর পাঞ্জাবে স্বাভাবিকের চেয়ে ২৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

 


এই বিভাগের আরো খবর